শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৪:৩৬

দায়িত্ব ছাড়ার পরও ঘটলো উল্টো ঘটনা, বিস্ময় প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানালেন শফিকুল

দায়িত্ব ছাড়ার পরও ঘটলো উল্টো ঘটনা, বিস্ময় প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানালেন শফিকুল

এমটিনিউজ২৪ ডেস্ক : সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক ফলোয়ার বেড়েছে। দায়িত্ব ছাড়ার পরও ফলোয়ার বাড়ায় বিস্ময় প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি দেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও। পরে ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন শফিকুল আলম।

ঢাকা ডায়েরি হ্যাশট্যাগে বৃহস্পতিবার ফেসবুকে শফিকুল লিখেছেন, ‘ইউসুফ সরকারের (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) মুখপাত্র হিসেবে আমার ১৮ মাস ৪,৯৮,০০০ অনুসারী নিয়ে শেষ করেছি। আমি ধরে নিয়েছিলাম, একবার আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রেস ব্রিফিং করা বন্ধ করে দিলে, সংখ্যাটি দ্রুত হ্রাস পাবে।’

তিনি লিখেছেন, ‘আশ্চর্যজনকভাবে, গত দুই দিনে ফলোয়ার অর্ধ মিলিয়নেরও বেশি ছাড়িয়ে গেছে। কী হচ্ছে? আমি সত্যিই সম্মানিত। ধন্যবাদ বন্ধুরা!’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে