শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৭:৪৫

অবশেষে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ–ভারত ভিসা সেবা

অবশেষে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ–ভারত ভিসা সেবা

এমটিনিউজ২৪ ডেস্ক : সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাল্টাপাল্টি স্থগিতের পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের সংবাদে বলা হয়, সেখানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।

বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে লিখেছে, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে