গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব সুযোগ–সুবিধা নিয়ে ‘ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই কার্ডে কেনাকাটায় গ্রাহকেরা সাশ্রয়–সুবিধা উপভোগ করার পাশাপাশি লাইফস্টাইল ও ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটিও উপভোগ করবেন।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান কার্ডটির উদ্বোধন করেন। এ সময় ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ও ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনন্দিন লেনদেনকে আরও আনন্দময় করতে কার্ডটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার ও ওয়ালেট–সংক্রান্ত লেনদেনে উপভোগ করতে পারবেন বছরে সর্বোচ্চ ৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
নতুন ইস্যুকৃত প্রাইমারি কার্ড হোল্ডাররা দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট (পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার ও চালডাল) থেকে ওয়েলকাম ভাউচার পাবেন। কার্ড ইস্যুর প্রথম তিন মাসে গ্রাহকেরা পিওএস, কিউআর ও ই–কমার্স লেনদেনে পাবেন মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক।
এ ছাড়া এই কার্ডের মাধ্যমে বিকাশ ওয়ালেট ট্রান্সফার প্রসেসিং ফিতে ১ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। গ্রাহকেরা স্বপ্ন, মীনা বাজার, আগোরা ও ইউনিমার্টে কেনাকাটায় মাসিক ১০ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি লাজ ফার্মা, তামান্না ফার্মেসি ও আরোগ্যতে স্বাস্থ্যসেবা–সংক্রান্ত খরচেও মাসিক ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা পাবেন।
দেশ–বিদেশে বড় অঙ্কের কেনাকাটায় গ্রাহকেরা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থার মাধ্যমে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত ইএমআইয়ের সুবিধা নিতে পারবেন। এ ছাড়া এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে ১ হাজার ৭০০–এর বেশি পার্টনার মার্চেন্টে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআইয়ের সুবিধা পাবেন।