এমটিনিউজ২৪ ডেস্ক : অন্যদিনের মতো আজও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও মেজর জেনারেল মির মুসফিকুর রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
এদিন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কৃষক কার্ড চালু সংক্রান্ত সভাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন তিনি।
এরইমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও মেজর জেনারেল মির মুসফিকুর রহমান।