মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২১:১৪

যাকে চেয়ারম্যান করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

যাকে চেয়ারম্যান করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম এবং সদস্য সচিব হয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ, অ্যাড. মঞ্জিলা ঝুমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ এ কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে