রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১০:০৩:৪২

বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে চলেছে ভারত

বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে চলেছে ভারত

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করতে চলেছে ভারত। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে।

১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, বললেন  স্বরাষ্ট্রমন্ত্রী

টুরিস্ট ভিসার বিষয়ক অপর প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পর্যায়ক্রমে তারা এই ভিসা চালু করবে।

তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর এটি ছিল হাইকমিশনারের একটি রুটিন সৌজন্য সাক্ষাৎ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও নিরাপত্তার মতো বিষয়ে ব্যাপক সম্পৃক্ততা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে