সোমবার, ০২ মার্চ, ২০২৬, ০৯:৩০:৪৯

বড় সুখবর এমপিও স্থগিত হওয়া শিক্ষকদের জন্য

বড় সুখবর এমপিও স্থগিত হওয়া শিক্ষকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত হওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (১ মার্চ) জারি করা এক চিঠিতে মাউশি জানায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ স্থগিত, কর্তন, বাতিল ও পুনঃছাড়করণ সংক্রান্ত বিষয়ে গঠিত আপিল কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য বিষয়টি অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ কমিটি জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত।

এতে বলা হয়, সুপারিশপত্রের ২৯ নম্বর ক্রমিকে নিয়োগকালীন সময়ে শিক্ষাগত যোগ্যতা (বিএড ডিগ্রি) না থাকা সত্ত্বেও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির বিষয়টি উত্থাপিত হয়। এ বিষয়ে সভায় আলোচনা শেষে জানানো হয়, বিষয়টি নীতিনির্ধারণী হওয়ায় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিস্তারিত তথ্য প্রয়োজন। তাই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সুনির্দিষ্ট প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর সুপারিশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিয়োগকালীন সময়ে বিএড ডিগ্রিবিহীন সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্তদের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে [email protected] ই-মেইলে সফটকপি ও পিডিএফ আকারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে অনুরোধ করা হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে