এমটিনিউজ২৪ ডেস্ক : ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বাগদাদ।
এক শোকবার্তায় দূতাবাস জানায়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশি মারা গেছেন।