এমটিনিউজ২৪ ডেস্ক : ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে বাংলাদেশ জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চীনা রাষ্ট্রদূত বলেন, ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা চলছে।
ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন তার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশকে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন চীনের অন্যতম অগ্রাধিকারের তালিকায় রয়েছে।