শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১৮:০৯

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : শুক্রবার (১৩ মার্চ) স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে দেখা মিলেছে শিলাবৃষ্টিরও। এতে ভ্যাপসা গরমের দাপট খানিকটা কমলেও এখনো ৩৬ ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

এ অবস্থায় শনিবার (১৪ মার্চ) ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 এদিকে রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এরমধ্যে রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে।
 
অন্যদিকে মঙ্গল ও বুধবার (১৭-১৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 
বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে