বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ০২:৪২:২০

ব্যাপক ভাইরাল রাব্বানীকে ভিপি সাদিক কায়েমের ‘মেসেজের’ স্ক্রিনশট

ব্যাপক ভাইরাল রাব্বানীকে ভিপি সাদিক কায়েমের ‘মেসেজের’ স্ক্রিনশট

এমটিনিউজ২৪ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পাঠানো বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরোনো একটি টেক্সট মেসেজের স্ক্রিনশট।

ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্ক্রিনশটটি পোস্ট করে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। 

একটি পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, ‘যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম নাহ।’

স্ক্রিনশটে দেখা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ টেক্সট করেছেন সাদিক কায়েম।

৩ আগস্ট রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে ‘ভার্সিটির ছোট ভাই পরিচয় দেন। ৩১ আগস্ট আবারও সালাম দেন সাদিক কায়েম। সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে, এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

পোস্টে কাদের লিখেছেন, ‘জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী, আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্রনেতা। দুনিয়ার মানুষ তাকে চেনে; আর পাত্তা না দেওয়া রাব্বানীকে মানুষ আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে। সো, এখনি শিক্ষা নেন। মানুষকে গুরুত্ব দেন।’

তিনি আরও লিখেছেন, ‘আর যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন তারাও শিক্ষা নেন। সাদিক ভাই এক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে