বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ০৫:০০:৪৭

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তরের

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তরের

এমটিনিউজ২৪ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।  এছাড়া দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আরিচায় ৫১ মিলিমিটার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে