শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ০৫:৩৯:১৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যা জানা গেল

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের পরামর্শে কয়েকদিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

শুক্রবার (২৮ মার্চ) মির্জা আব্বাসের পরিবারের বরাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বর্ষীয়ান এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন।

বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে