সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৫৬:৪১

লাখ টাকা পুরস্কার অবৈধ জ্বালানি তেল মজুতকারীদের তথ্য দিলে

লাখ টাকা পুরস্কার অবৈধ জ্বালানি তেল মজুতকারীদের তথ্য দিলে

এমটিনিউজ২৪ ডেস্ক : অবৈধভাবে জ্বালানি তেল মজুতকারীদের সম্পর্কে তথ্যদাতাদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারের অবৈধ কারসাজি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ (এক) লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছে সরকার। 

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সদস্যদের নিয়ে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এই দলগুলো তেলের ডিপো, ফিলিং স্টেশন এবং জ্বালানি পরিবহন ব্যবস্থার ওপর কড়া নজরদারি চালাবে। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করতে পারে এমন আশঙ্কার জায়গা থেকেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এর আগে সরকার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা আইনি ব্যবস্থা নিয়েছিল। তবে এসব পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার নতুন এই উদ্যোগ নেওয়া হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে