সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ০৭:৫১:১৬

এসপির অবস্থা গুরুতর, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

এসপির অবস্থা গুরুতর, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

এমটিনিউজ২৪ ডেস্ক : নিজ বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের। আজ (সোমবার) সকালে এ ঘটনার পর চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকা নেওয়া হয়েছে।  

সকালে প্রথমে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

পরবর্তীতে তাকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম বলেন, দুপুরে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে