বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ০২:৪২:০২

এনসিপি নেত্রীর মৃত্যু

এনসিপি নেত্রীর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন। গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। 

তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজ বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) গতকাল রাতে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। তার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।

রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচন-২০১৯-এ ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ ছাত্ররাজনীতিতে তার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন বলে জানিয়েছে এনসিপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে