শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ০২:৩১:০৬

“বাবা আমাকে বুকে নাও, আমাকে পানি দাও”—মেয়ের শেষ আকুতি

“বাবা আমাকে বুকে নাও, আমাকে পানি দাও”—মেয়ের শেষ আকুতি

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘পিআইসিইউতে মেয়েটা আমার অপেক্ষাতেই ছিল। অন্যদিকে ফিরে ছিল। হাত দুটো বাঁধা ছিল। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে হাত দুটো যতটুকু উঁচু করা যায়, তা করে বলল, “বাবা আমাকে বুকে নাও। আমাকে পানি দাও।” 

চিকিৎসক কাছে যেতে নিষেধ করলেন। মেয়েকে বুকে নিতে পারলাম না, পানি দিতে পারলাম না।’ বাবা আল আমিনের কাছে তাঁর ৪ বছর ৩ মাস বয়সী মেয়ে আকিরা হায়দার আরশির এটাই ছিল শেষ আবদার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে