বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:২৬:২৪

এবার যে জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের জন্য

এবার যে জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি কমিয়ে পড়াশোনায় মনোযোগী করতে হবে। এ বিষয়ে, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে এই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের সন্ধ্যা বা রাতের সময় পড়াশোনায় মনোযোগী করা, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পরীক্ষা ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কলেজগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় সচেতনতামূলক ও মোটিভেশনাল প্রোগ্রাম আয়োজন করতে হবে।

এ নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি)-এর আদেশক্রমে জারি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে