শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ০৪:২৬:০৪

এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

তবে ২৭ আগস্টের ছুটি নিতে হলে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে বিষয়টি প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালার ওপর নির্ভর করবে।

এদিকে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। দায়িত্বের প্রয়োজন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত কর্মসূচি অনুসারে দায়িত্ব পালন করতে হতে পারে।

এর আগে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি ছিল। ওই ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।

ফলে আগস্টের শেষ সপ্তাহেও এক দিনের ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে সরকারি চাকরিজীবীদের সামনে আবারও টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে