সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮:৫৪

এবার এমপি হলেন স্বামী-স্ত্রী দুইজনই

এবার এমপি হলেন স্বামী-স্ত্রী দুইজনই

আন্তর্জাতিক ডেস্ক : সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এবারের মনোনীতদের মধ্যে আছেন মহিলা দলের সাবেক সেক্রেটারি শিরীন সুলতানা। তিনি ২০০১ সালের অষ্টম সংসদেও এমপি হয়েছিলেন। 

তবে এবার আলোচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের স্ত্রী হিসেবে। এই একই সংসদে আছেন তার স্বামী নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকন।   

এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে