শনিবার, ০২ মে, ২০২৬, ১১:৪৬:৫৪

হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সাড়ে ১০টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন তারেক রহমান।

 এরপর বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
 
এ ছাড়া, দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 
 
সন্ধ্যা ৭টায় তার বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে