এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন দলটির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘোষণা করেছেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের আর কোনো ময়লার বিল দিতে হবে না।
শনিবার (২ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এমন প্রতিশ্রুতি দেন তিনি।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।’
উল্লেখ্য, গত ৩০ মার্চ এনসিপি পাঁচটি সিটি কর্পোরেশনের জন্য তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে, যেখানে ঢাকা দক্ষিণের জন্য আসিফ মাহমুদকে মনোনীত করা হয়।