এমটিনিউজ২৪ ডেস্ক : বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো– বগুড়ায় মোকামতলা, কক্সবাজারে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষীপুরে চন্দ্রগঞ্জ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিকার-এর এই বৈঠকে নতুন সিটি করপোরেশন ও পাঁচ নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে অনুষ্ঠিত নিকার-এর বৈঠকে স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।