সোমবার, ১১ মে, ২০২৬, ০৯:২০:৪২

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : গাছের শাখা-প্রশাখা কর্তন, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে সোমবার (১১ মে) দেশের বিভিন্ন এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো, হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর,গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় বেশি। গ্রাহকদের আরও স্থিতিশীল ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ করা হবে। এতে ভবিষ্যতে সিস্টেম লস কমবে এবং সেবার মান উন্নত হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।

এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাবি স্টেশন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো, জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ এলাকা, জিয়া স্কুল এলাকা,বুধপাড়া,গণির ঢালান,মোহনপুর চকপাড়া।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে