সোমবার, ১১ মে, ২০২৬, ১০:০০:০০

এবারের ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে

এবারের ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে

এমটিনিউজ২৪ ডেস্ক : সড়ক পরিবহণ, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এ বছর ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। সোমবার (১১ মে) সচিবালয়ে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে।

মন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে