মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ০৭:৪৫:১২

দোকানপাট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

দোকানপাট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালিক সমিতি জানিয়েছে, আজ ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে। 

তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে