বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ০৮:২৩:৩২

বড় সুখবর, এবার মাত্র ১০ মিনিটে বাংলাদেশিদের ভিসা দেবে যে দেশ

বড় সুখবর, এবার মাত্র ১০ মিনিটে বাংলাদেশিদের ভিসা দেবে যে দেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের সংকটকালীন সময়ে আলজেরিয়া সব সময় সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে জানিয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বলেছেন, বাংলাদেশিদের জন্য মাত্র ১০ মিনিটে আলজেরিয়ার দূতাবাস ভিসা সরবারহ করবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সার্কিট হাউস হলরুমে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোলা চেম্বার অব কমার্স এ মতবিনিময় সভার আয়োজন করে।

রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কৃষি, সার ও জ্বালানী খাতে খুবই সম্ভবনাময় দেশ।

এ জন্য ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে আলজেরিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আজকের এই পরিদর্শন বাংলাদেশ এবং আলজেরিয়ার সম্পর্ক আরো গভীর করে তুলবে। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
ভোলা পরিদর্শন করে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ভোলা একটি সুন্দর ও সম্ভবনাময় শহর।

এ জেলায় কৃষি, সার কারখানা, জ্বালানি খুবই সম্ভাবনা রয়েছে। ভোলা পরিদর্শন করে আমি খুবই আনন্দিত হয়েছি। ভোলায় খুব সুন্দর উন্নয়ন হয়েছে। ভোলায় সার কারখানা গড়ে তোলার ব্যাপক সম্ভবনা রয়েছে। এ খাতে আলজেরিয়া বিনিয়োগ করতে আগ্রহী।

সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার নানামুখী বিষয় নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন বক্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে