রবিবার, ১৭ মে, ২০২৬, ০৪:৩১:১৪

শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে

শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে এই ভাতা ছাড় হতে পারে বলে জানা গেছে। 

রোববার (১৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ঈদ উৎসব ভাতার জন্য মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৭ হাজার ৯২৫ জন।

মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীরা ঈদ উৎসব ভাতা পাবেন।’

প্রতি বছর ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকার উৎসব ভাতা প্রদান করে থাকে। এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ভাতা পরিশোধের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে