এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র হজ পালন করতে আগামীকাল বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন-- ইনশাল্লাহ।