রবিবার, ২৪ মে, ২০২৬, ০৪:৪৯:২১

যতদিন বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার

যতদিন বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) বুধবার (২৭ মে) থে‌কে বন্ধ থাকবে। এর পর আগামী রোববার (৩১ মে) ভিসা কার্যক্রম পুনরায় চালু হ‌বে।

আইভেকের ওয়েবসাইটে এক নো‌টিশে এ তথ্য জানানো হয়েছে।

নো‌টি‌শে জানা‌নো হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) ২৭ মে এবং ২৮ মে বন্ধ থাকবে। তবে ২৭ মে সব আইভেকে শুধু পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

এর পর সব আইভেকে নিয়মিত ভিসা কার্যক্রম ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে