বুধবার, ২৭ মে, ২০২৬, ০১:৫৩:১৩

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

বুধবার (২৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনো জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমি নিজেও যাচ্ছি।

আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। হাসপাতালে যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের বয়স হবে এক থেকে দুই দিন, সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে