শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:২৫:২৭

আওয়ামী লীগের এক বড় নেতা আটক

আওয়ামী লীগের এক বড় নেতা আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

 ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নূর মোহাম্মদ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। গত জানুয়ারিতে স্ত্রী ও ভাতিজাসহ তাঁর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে