রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৩৬:৫২

মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

নিউজ ডেস্ক : সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো ধানাই-পানাই মানবো না। সরকারকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে।

শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় তিনি এ কথা বলেন।

সমাবেশে নেতারা অভিযোগ করেন বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির শফিকুর রহমান।

তিনি বলেন,  আমরা সারাদেশ ঘুরেছি। মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা সরকারি দল ও বিরোধীদল ভোট চেয়েছেন। আমাদেরকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাইপানাই মানি না।  

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে