বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ০৫:০৬:২২

জামায়াত-এনসিপি জোটের ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

জামায়াত-এনসিপি জোটের ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াত, এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির কথা জানান।

ঘোষণা অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে।

অবিলম্বে গণহত্যার বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে