এমটিনিউজ২৪ ডেস্ক : এসএসসি পরীক্ষা শেষ। এবার শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির পালা। এবারের একাদশ শ্রেণির ভর্তিও ফলাফলের ভিত্তিতেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে। পুরনো পদ্ধতি অর্থ্যাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
এর আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন, এরপরই ২০২৬ সালের এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।