এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের অধীন রাজধানীর মিরপুর ও শাহ আলী থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
কমিটিতে মিরপুর থানা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে অনিক রহমানকে এবং সদস্যসচিব করা হয়েছে আকিল আহমেদ অনিককে।
অন্যদিকে শাহ আলী থানা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন সাব্বির হোসেন সজিব এবং সদস্যসচিব তানজিব আলামিন আহনাফ।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ স্বাক্ষরিত পৃথক কমিটি অনুমোদনের নথিতে এ তথ্য পাওয়া গেছে।
নতুন কমিটি গঠনের মাধ্যমে মিরপুর ও শাহ আলী এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।