বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ০৬:২৪:৪৯

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অ‌ভিন্দন জা‌নি‌য়ে‌ছে চীন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই অ‌ভিন্দন জা‌নায়।

অ‌ভিন্দন বার্তায় উ‌ল্লেখ করা হয়, চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং।

চীন আশা প্রকাশ করেছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা সম্ভব হবে।

সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে