শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ০৭:৫৮:৪৩

চাঁদাবাজদের তালিকা হচ্ছে, কোনো পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের তালিকা হচ্ছে, কোনো পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘চাঁদাবাজদের তালিকা হচ্ছে। তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা হবে।’

শনিবার (২২ আগস্ট) বিকেলে সন্ত্রাসীদের হামলায় আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অধ্যাপক আসাদুর রহমানের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রশংসা করি। তবে তাদের আরো কাজ বাকি আছে।’

তিনি আরো বলেন, ‘ডিএমপি ও মেট্রো এলাকায় যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে