মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৪৮:৪০

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের কারণে আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কাজ চলাকালে এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। ফলে গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে