শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ০৯:৪৫:০২

আগামীতে বাংলাদেশের মানুষ বিএনপির কথা চিন্তাও করবে না : সারজিস আলম

আগামীতে বাংলাদেশের মানুষ বিএনপির কথা চিন্তাও করবে না : সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রতি ওয়ার্ডে, প্রতিটি ঘরে এনসিপির লোক তৈরি করতে পারলে আগামীতে বাংলাদেশের মানুষ বিএনপির কথা চিন্তাও করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি আরও বলেন, বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে।

শনিবার দুপুরে কুমিল্লার একটি পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক সভায় সারজিস আলম এসব কথা বলেন।

তিনি বলেন, ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছে। আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং ২৪-এর আন্দোলনে ১৪ শতাধিক মানুষ হত্যার সঙ্গে জড়িত গণহত্যাকারী দল। খুনি আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি নরপিশাচ।

তিনি আরও বলেন, বিএনপি যদি চাঁদাবাজি করে, আমরা তাদের চাঁদাবাজ বলব। বিএনপির নেতাকর্মীরা যদি মাদক কারবার করে, আমরা তাদের মাদককারবারি বলব। আমরা তাদের কোনো ছাড় দিতে পারব না।

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি ঘরে ঘরে সংগঠন গড়ে তুলতে হবে। জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের মাধ্যমে এনসিপিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

এতে যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপি নেতা আবু রায়হানসহ কুমিল্লা অঞ্চলের এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে