রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ০৯:৫১:১৪

যখন হবে স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত

যখন হবে স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না এবং দলীয়ভাবে প্রার্থীও দেওয়া হবে না। তবে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি সমর্থন থাকবে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। চলতি অর্থবছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ও পরিকল্পনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে সরকার প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী অর্থের ব্যবস্থা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে