সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ০৭:৩৪:১৫

নতুন পে-স্কেলে সর্বোচ্চ ১৪২ ও সবনিম্ন ১০০ শতাংশ বেতন বৃদ্ধি, তিন ধাপে বাস্তবায়ন

নতুন পে-স্কেলে সর্বোচ্চ ১৪২ ও সবনিম্ন ১০০ শতাংশ বেতন বৃদ্ধি, তিন ধাপে বাস্তবায়ন

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে-স্কেল অনুযায়ী সর্বোচ্চ ১৪২ ও সবনিম্ন ১০০ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে, যা বাস্তবায়িত হবে তিন ধাপে। এই ক্ষেত্রে গ্রেড-১ এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০তম গ্রেডের জন্য বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা। এ ছাড়াও ৯ম পে-স্কেল অনুযায়ী প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান’ ভাতা চালু হতে যাচ্ছে। যার আওতায় মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে