বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৯:১২

প্রথমবারের মতো বাংলাদেশে এআই প্রযুক্তির নতুন স্মার্টফোন

প্রথমবারের মতো বাংলাদেশে এআই প্রযুক্তির নতুন স্মার্টফোন

এমটিনিউজ২৪ ডেস্ক : বিশ্ববাজারে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হয়েছে এআইনির্ভর প্রযুক্তি ব্র্যান্ড টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন স্লিম ৫জি। একই সঙ্গে দেশের বাজারে এসেছে নতুন ক্যামন এয়ার। স্লিম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত ক্যামেরা ও এআই ফিচারকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে নতুন এই দুই স্মার্টফোন।

টেকনো ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব মাত্র ৬.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ফোনটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে সুরক্ষা। দীর্ঘসময় ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধা।

ক্যামন স্লিম ৫জি-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৭০০সি ওআইএস মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাশাপাশি রয়েছে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পসহ বিভিন্ন এআই ফিচার।

৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ক্যামন স্লিম ৫জি-এর দাম ৫৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি-বুকিং। নির্ধারিত শর্তে প্রি-বুক করা গ্রাহকরা উপহার হিসেবে পাবেন টেকনো স্মার্টওয়াচ নিও এবং সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট।

অন্যদিকে, দেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে টেকনো ক্যামন এয়ার। ৬.৩৯ মিলিমিটার পুরু ও ১৬২.৮ গ্রাম ওজনের ফোনটিতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬০ ওয়াট আল্ট্রা চার্জার। এতে আরও রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ৩ডি কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং আইপি৬৮/আইপি৬৯ সুরক্ষা।

ক্যামন এয়ারে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ মেইন ক্যামেরা, ফ্লিকার সেন্সর ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে বিভিন্ন এআই ফিচারের পাশাপাশি রয়েছে ব্যাকসাইডের এআই মুড লাইট সুবিধা।

ক্যামন এয়ার পাওয়া যাচ্ছে ৮ জিবি+১২৮ জিবি ও ৮ জিবি+২৫৬ জিবি—এই দুই সংস্করণে। এগুলোর দাম যথাক্রমে ৪৪,৯৯৯ টাকা ও ৪৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। বাংলাদেশে ক্যামন স্লিম ৫জি-এর বিশ্বপ্রথম উন্মোচন এবং ক্যামন এয়ারের দেশব্যাপী বাজারজাতকরণ টেকনোর ক্যামন সিরিজের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে