বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৮:২১

স্থানীয় সরকার নির্বাচনে শুধু যারা প্রার্থী হতে পারবেন

স্থানীয় সরকার নির্বাচনে শুধু যারা প্রার্থী হতে পারবেন

এমটিনিউজ২৪ ডেস্ক : আইন অনুযায়ী যারা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, শুধু তারাই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার ৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরে এসেছে।

পুলিশের ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে জানিয়ে সিইসি বলেন, পুলিশের ওপর আস্থা আছে। জাতীয় নির্বাচনের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে