মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩:৪৫

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশে আগামী ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে ২২ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আকারে জানাতে হবে।

সূচি অনুযায়ী, প্রথম দিন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। পরবর্তীতে ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে