বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৮:১৩

জানেন এবার কী সুখবর এলো সহকারী শিক্ষকদের জন্য?

জানেন এবার কী সুখবর এলো সহকারী শিক্ষকদের জন্য?

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডারের সহকারী শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অবশেষে তাদের সহকারী শিক্ষক হতে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) হতে যোগদানকারী সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষক হতে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাহকের মাধ্যমে (হার্ডকপি ২ সেট) অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এজন্য বিদ্যালয় ও পরিদর্শন শাখার (সব অঞ্চল) আঞ্চলিক উপ-পরিচালকদের বিগত ৫ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর); বিভাগীয়, ফৌজদারি মামলা বা অডিট আপত্তি না থাকা সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক প্রদত্ত) এবং চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র পাঠাতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে