সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০:১৩

দুই জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

দুই জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

এমটিনিউজ২৪ ডেস্ক : চুয়াডাঙ্গা ও বাগেরহাটের দুই পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। সেখানে নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মো. জামিরুল ইসলামকে বাগেরহাট জেলার পুলিশ সুপার এবং এসবির মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে