বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১০:৩৯:৫৭

নতুন সিদ্ধান্ত ভ্যাট রিটার্ন দাখিলের সময় নিয়ে

নতুন সিদ্ধান্ত ভ্যাট রিটার্ন দাখিলের সময় নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো প্রকার জরিমানা ছাড়াই ওই মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে প্রতিষ্ঠানগুলো। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।  

আদেশ সূত্রে জানা যায়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এর ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিল করেনি। এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে যেসব প্রতিষ্ঠান এখনো রিটার্ন জমা দেয়নি, তাদের জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা আরোপ করা হবে না।

আদেশে আরও উল্লে­খ করা হয়, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই তিন কর মেয়াদের রিটার্ন অবশ্যই সিস্টেমে দাখিল করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।