সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ০৫:০৮:১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত ফরম পূরণ করা যাবে। 

একই সঙ্গে ডেটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ১৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। গতকাল রোববার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেটা এন্ট্রি সম্পাদন করা যাবে। এ সময়সীমা শেষ হবে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে।

এছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।