বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ০৯:০৪:১৮

ফেসবুক পেজে শিক্ষকদের জন্য শিক্ষামন্ত্রীর জরুরি বার্তা

ফেসবুক পেজে শিক্ষকদের জন্য শিক্ষামন্ত্রীর জরুরি বার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : নিজের পাঠদান নিয়ে প্রশ্ন তুলতে এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করে টিচিং পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেছেন, ‘শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন- কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব?’

তিনি আরও লেখেন, ‘একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।